hader

Thursday, September 17, 2020

সততার পুরস্কার #sototar purosker #bangla new cartoon

-বনি ইসরাইলের মধ্যে তিন ব্যক্তি ছিল। একজন ধবল-কুষ্ঠ রোগাক্রান্ত, দ্বিতীয়জন টেকো এবং তৃতীয়জন অন্ধ ছিল।
 আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার ইচ্ছা করলেন। ফলে তিনি তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা (প্রথমে) ধবল-কুষ্ঠ রোগীর কাছে এসে বললেন,

ফেরেশতা:- তোমার নিকট সব থেকে প্রিয় জিনিস কি? 
ধবল:-  সুন্দর রং ও সুন্দর ত্বক। আর আমার নিকট থেকে এই রোগ দূরীভূত হোক---যার জন্য মানুষ আমাকে ঘৃণা করে। 
-অতঃপর  ফেরেশতা তার দেহে হাত ফিরালেন, যার ফলে (আল্লাহর আদেশে) তার ঘৃণিত রোগ দূর হয়ে গেল এবং তাকে সুন্দর রং দেওয়া হল। 
ফেরেশতা:- এবার বলো তোমার নিকট প্রিয়তম ধন কী? 
ধবল:- সে বলল, উট 
-সুতরাং তাকে দশ মাসের গাভিন একটি উটনী দেওয়া হল। তারপর তিনি বললেন,
ফেরেশতা:-   আল্লাহ তোমাকে এতে বরকত  দান করুন। 

-অতঃপর তিনি টেকোর কাছে এসে বললেন, 
ফেরেশতা:-  তোমার নিকট সব থেকে প্রিয় জিনিস কি? 
টেকো:- সুন্দর কেশ এবং এই রোগ দূরীভূত হওয়া---যার জন্য মানুষ আমাকে ঘৃণা করছে। 
,- অতঃপর তিনি তার মাথায় হাত ফিরালেন, যার ফলে তার (সেই রোগ) দূর হয়ে গেল এবং তাকে সুন্দর কেশ দান করা হল।  (তারপর) তিনি বললেন,
ফেরেশতা:-  তোমার নিকট সবচেয়ে পছন্দনীয় ধন কোন্টা?
টেকো:-  গাভী আমার কাছে ভালো লাগে।
-সুতরাং তাকে একটি গাভিন গাই দেওয়া হল এবং তিনি বললেন, 
ফেরেশতা:- আল্লাহ এতে তোমার জন্য বরকত দান করুন।

-অতঃপর তিনি অন্ধের কাছে এলেন এবং বললেন,
ফেরেশতা:-  তোমার নিকটে প্রিয়তম বস্তু কী? 
অন্ধ:- এই যে, আল্লাহ তাআলা যেন আমার দৃষ্টি ফিরিয়ে দেন যার দ্বারা আমি লোকেদেরকে দেখতে পাই।
- তিনি তার চোখে হাত ফিরালেন। ফলে আল্লাহ তাকে তার দৃষ্টি ফিরিয়ে দিলেন। ফেরেশতা বললেন, 
ফেরেশতা:- তুমি কোন্ ধন সবচেয়ে পছন্দ কর? 
অন্ধ:-  ছাগল আমার নিকট খুব প্রিয়।
-সুতরাং তাকে একটি গাভিন ছাগল দেওয়া হল। 
ফেরেশতা:- আল্লাহ এতে তোমার জন্য বরকত দান করুন।

;-অতঃপর ঐ দুজনের (কুষ্ঠরোগী ও টেকোর) পশু (উটনী ও গাভীর) পাল বৃদ্ধি পেতে লাগল এবং এই অন্ধের ছাগলটিও বাচ্চা দিল। কয়েক মাস পরে  তাদের মাঠ ভরতি পশু হয়েগেল।
--------------------------------------------------2--------------------
-পুনরায় ফেরেশতা (পরীক্ষার উদ্দেশ্যে তাঁর পূর্বের চেহারা ও আকৃতিতে) কুষ্ঠরোগীর কাছে এলেন এবং বললেন, 
ফেরেশতা:-  আমি মিসকীন মানুষ, সফরে আমার সকল পাথেয় শেষ হয়ে গেছে। ফলে নিজ দেশে পৌঁছনোর জন্য আল্লাহ অতঃপর তোমার সাহায্য ছাড়া আজ আমার কোন উপায় নেই।
সেজন্য আমি ঐ সত্তার নামে তোমার কাছে একটি উট চাচ্ছি,যিনি তোমাকে এসব দান করেছেন, যার দ্বারা আমি আমার এই সফরের গন্তব্যস্থলে পৌঁছে যাই। 
ধবল:- ভাই, এসব আমার দায়িত্বে আগে থেকেই রয়েছে। এগুলো আমি খুব পরিশ্রম করে অর্জন করেছি।
ফেরেশতা:-   তোমাকে আমার চেনা মনে হচ্ছে। তুমি কি কুষ্ঠরোগী ছিলে না, লোকেরা তোমাকে ঘৃণা করত? তুমি কি দরিদ্র ছিলে না, আল্লাহ তাআলা তোমাকে এসব দান করেছেন? 
ধবল:- এ ধন তো আমি পিতা ও পিতামহ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি।
ফেরেশতা:- যদি তুমি মিথ্যাবাদী হও, তাহলে আল্লাহ তোমাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিন! 

-অতঃপর  তার সব ঊঠ মারা গেলো এবং সে আবার ধবল-কুষ্ঠ রোগাক্রান্ত হয়ে গেলো।

,-তারপর তিনি তার পূর্বের আকার ও আকৃতিতে টেকোর কাছে এলেন এবং তাকেও সে  একথা বললেন,
ফেরেশতা:-  আমি মিসকীন মানুষ, সফরে আমার সকল পাথেয় শেষ হয়ে গেছে। ফলে নিজদেশে পৌঁছনোর জন্য আল্লাহ অতঃপর তোমার সাহায্য ছাড়া আজ আমার কোন উপায় নেই।
সেজন্য আমি ঐ সত্তার নামে তোমার কাছে একটি গরু চাচ্ছি,যিনি তোমাকে এসব দান করেছেন, যার দ্বারা আমি আমার এই সফরের গন্তব্যস্থলে পৌঁছে যাই। 
টেকো:-  ভাই, এসব আমার দায়িত্বে আগে থেকেই রয়েছে। এগুলো আমি খুব পরিশ্রম করে অর্জন করেছি। তুমি চলে যাও।
ফেরেশতা:-তোমাকে আমার চেনা মনে হচ্ছে। তুমি কি টেকো ছিলে না, লোকেরা তোমাকে ঘৃণা করত? তুমি কি দরিদ্র ছিলে না, আল্লাহ তাআলা তোমাকে ধন প্রদান করেছেন? 
টেকো:-  এ ধন তো আমি পিতা ও পিতামহ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি।
ফেরেশতা:-  ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও, তাহলে আল্লাহ তোমাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিন! 

-অতঃপর  তার সব গরু মারা গেলো এবং সে আবার  টেকো হয়ে গেলো।

-পুনরায় তিনি তাঁর পূর্বেকার আকার ও আকৃতিতে অন্ধের নিকট এসে বললেন যে, 
ফেরেশতা:-আমি মিসকীন মানুষ, সফরে আমার সকল পাথেয় শেষ হয়ে গেছে। ফলে নিজদেশে পৌঁছনোর জন্য আল্লাহ অতঃপর তোমার সাহায্য ছাড়া আজ আমার কোন উপায় নেই।
সেজন্য আমি ঐ সত্তার নামে তোমার কাছে একটি ছাগল চাচ্ছি,যিনি তোমাকে এসব দান করেছেন, যার দ্বারা আমি আমার এই সফরের গন্তব্যস্থলে পৌঁছে যাই। 
অন্ধ:- সে বলল, নিঃসন্দেহে আমি অন্ধ ছিলাম। অতঃপর আল্লাহ আমাকে দৃষ্টি ফিরিয়ে দিলেন। (আর এই সকল ছাগলও তাঁরই দান।) 
অতএব তুমি ছাগলের পাল থেকে যা ইচ্ছা নাও ও যা ইচ্ছা ছেড়ে দাও। আল্লাহর কসম! আজ তুমি আল্লাহর জন্য যা নেবে, সে ব্যাপারে আমি তোমাকে কোন কষ্ট বা বাধা দেব না। 
ফেরেশতা:- তুমি একজন সত্যবাদী, তোমার মাল তোমার কাছে রাখ। নিঃসন্দেহে তোমাদেরকে পরীক্ষা করা হল (যাতে তুমি কৃতকার্য হলে)।
 ফলে আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট এবং তোমার সঙ্গীদ্বয়ের প্রতি অসন্তুষ্ট হলেন। 
[বুখারি৩৪৬৪, মুসলিম ২৯৬৪]



Sunday, May 17, 2020

বউ পুরস্কার ।। Bou puroskar




বউ পুরস্কার ।। Bou puroskar একটি সৎ বালকের গল্প সে যে ভাবে সুন্দরী ভালো বউ পেল তা নিয়ে একটি কাহিনী।

কিছু এনিমেশন
আ আ...  
বউ ঘোমটা খুলো


উম আহ....



{
fairy story in bangla shesh pata sototar puroskar rupkothar golpo new cartoon bangla bangla animation cartoon 2020 EID Cartoon 2020 Islamic Cartoon Muslim Cartoon islamic caryoon history সততার পুরোষ্কার мυѕнғιĸ cαrтooɴ ѕтυdιo MPC Mushfikpc
}